সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বিশেষ প্রতিবেদন : "উদার আকাশ" পত্রিকার বিশেষ "ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যা ১৪২৫" প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার সন্ধ্যা ৫ টায়, কলকাতা প্রেস ক্লাবে। উদার আকাশ বিশেষ সংখ্যাটি প্রকাশ করলেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ুন কবীর, কবি সুবোধ সরকার 'সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্ঠামন্ডলীর আহ্বায়ক' ও রাজ্য 'কবিতা আকাদেমি’র চেয়ারম্যান, রাজ্যসভার সাংসদ ও 'পুবের কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, শিক্ষাবিদ আমজাদ হোসেন, প্রাক্তন আইপিএস অফিসার মোঃ নিজাম শামীম, পীরজাদা খোবায়েব আমিন, সমাজকর্মী মোঃ আবেদ আলি, আজাদ মহলদার, কঙ্কন কুমার গুঁড়ি, সমীর কুমার দাস, হরপ্রসাদ চট্টোপাধ্যায়, ডাঃ নাবিলা খান, সাবির আহমেদ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মফিকুল ইসলাম,  স্বনামধন্য সঙ্গীত শিল্পী পলাশ চৌধুরী, মধুশ্রী হাতিয়াল, শিক্ষাবিদ চৌধুরী হামিদ রৌশন, কুশল মৈত্র সহ প্রত্যেক অতিথিকেই উদার আকাশ পত্রিকার পক্ষ থেকে "উদার আকাশ স্মারক সম্মাননা" প্রদান করা হয় এদিন। কবিতা পড়লেন কবি অরূপ বন্দ্যোপাধ্য...

কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশে 'সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার' প্রদান করা হলো কথাসাহিত্যিক সমীর রক্ষিতকে।

গত ঊনত্রিশে অক্টোবর সন্ধ্যায় কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশে 'সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি প...

হুমায়ুন আহম্মেদ আমাদের ছেড়ে চলে গেলেন

বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় ও খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ুন আহম্মেদ আমাদের ছেড়ে চলে গেলেন। এ খবর আম-বাঙালির কাছে গভীর শোকের। সমস্ত বাংলা সাহিত্যপ্রেমিদের সঙ্গে এক সাথে আমরাও গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করিছি।

লিটিল ম্যাগাজিন মেলা ২০১২, অনুষ্ঠান সূচী

লিটিল ম্যাগাজিন মেলা ২০১২, অনুষ্ঠান সূচী

চতুর্দশ লিটিল ম্যাগাজিন মেলা ২০১২

আগামী ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০১২ রবীন্দ্রসদন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ বাঙলা আকাদেমি-র উদ্যোগে ও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় 'চতুর্দশ লিটিল ম্যাগাজিন মেলা' আয়োজন করা হয়েছে। উৎসব চলাকালীন বিভিন্ন দিনে প্রাঙ্গণের মুক্তমঞ্চ, আকাদেমি সভাঘর ও জীবনানন্দ সভাঘরে আলোচনাসভা, কবিতা পাঠ, গল্পপাঠ, ইত্যাদি অনুষ্ঠিত হবে। এই উৎসবে সকলের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে আকাদেমির পক্ষ থেকে।

বইমেলায় ভাষাবন্ধন, স্টল নং ৫৩৬

'ভাষাবন্ধন' নবমব্ররষ পূর্ন করলো। নবারূণ ভট্টাচার্যের সম্পাদনায় এই পত্রিকাটি বাঙলা তথা সারা ভারতবর্ষে সাহিত্য জগতে সাড়া ফেলে দিয়েছে। এমনকি বিদেশেও রয়েছে এর দারুণ কদর। প্রতি বছরের ন্যায় এবছর বইমেলায় 'বইমেলা সংখ্যা' নিয়ে হাজির থাকছে স্বমহিমায়।

জাহিরুল হাসান বিশেষ সংখ্যা

বিশিষ্ট প্রাবন্ধিক জাহিরুল হাসান এ বছর ৬৫ পেরোলেন। তাঁর সম্পাদিত 'ইয়ারবুক বার্তাও পঁচিশতম সংখ্যার মাইলফলক পেরিয়ে এসেছে। এ বছরই প্রকাশিত হয়েছে তাঁর সাড়া-জাগানো বই 'বাংলার মুসলমানের আটশো বছর'। আর তার বেস্ট সেলার সাহিত্যের ইয়ারবুকের ১০ম বর্ষ প্রকাশিত হবে জানুয়ারিতে। এই সব বিবেচনা করে পুরবৈয়াঁ পত্রিকা প্রকাশ করেছে ' জাহিরুল হাসান বিশেষ সংখ্যা'  । আলোচনা, স্মৃতিকথা, চিঠি ও ছবিতে সুসমৃদ্ধ ৩১৯ পৃষ্ঠার এই সংকলনের দাম ৮০ টাকা। পাওয়া যাবে পাতিরাম ও দে বুক স্টোর-এ। উর্দুর এক অপুর্ব আখ্যান প্রায় দুশো পাতার বই জাহিরুল হাসান রচিত 'উর্দু ভাষা ও সাহিত্য' প্রকাশিত হবে ডিসেম্বরেই। দাম ১২৫ টাকা। প্রকাশক 'পূর্বা'।