সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

চলে গেলেন কবি আহমেদ কায়সার

(০১.০৬.১৯৫৭ - ০২.০৪.২০১৯) বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ছড়াশিল্পী ও গীতিকার আমাদের প্রিয় বন্ধু কবি আহমেদ কায়সার আজ সকাল সাড়ে ১০-টায় আমাদের সবাইকে ছেড়ে উড়োপাখির মত উড়ে গেলেন পারিজাতের বনে, না-ফেরার দেশে। তাঁর উল্লেখযোগ্য ছড়াগ্রন্থের মধ্যে আছে : ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু, মিকি মাউস, টম এন্ড জেরী, পাতার বাঁশী, পান চিবুনী বুড়ি, আমড়া কাঠের ঢেঁকি ইত্যাদি। এছাড়া কিশোর গল্প, স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ, সম্পাদনা - সবই আছে তাঁর সৃষ্টির ঝুলিতে। প্রসঙ্গত, কবি মহিউদ্দিন আকবর সম্পাদিত 'সৃষ্টি সুখের উল্লাসে' (কবির ৫১ বছরে পদার্পণে নিবেদিত গ্রন্থ)  একটি মূল্যবান দলিল। ভারতবর্ষেরও বহু কবি-সাহিত্যিক এখানে তাঁকে সুন্দর মূল্যায়ন করেছেন। তিনি বেঁচে থাকবেন তাঁর কাজের মাঝে। তাঁকে অন্তরের শ্রদ্ধা জানাই।

কবি সামসুল হক। বিস্মৃতপ্রায় কবির ছড়া গ্রন্থের প্রকাশ।

কবি সামসুল হক এক বিস্মৃতপ্রায় কবি। যোগ্য মর্যাদা ও স্বীকৃতি তাঁকে দেয়নি পাঠকসমাজ। অথচ তাঁর মতো বিশিষ্ট স্বরের কবি জীবনানন্দ পরবর্তী সময়ে বিরল বলা যায়। দীর্ঘ অবহেলার পরত সরিয়ে কবিকে পুনঃ জাগরিত করার প্রয়াস নিয়েছেন আবিষ্কার প্রকাশনী। কবি রফিকুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হতে চলেছে কবি সামসুল হকের ছড়া সংগ্রহ। প্রকাশকের কথায় এই চেষ্টা আমাদের মতো দুর্বল প্রতিষ্ঠানের পক্ষে হাতে চাঁদ ধরার সামিল। তবু অজস্র সামসুল ভক্ত মানুষের তীব্র আকাঙ্ক্ষা কে সম্মান দেয়ার তাগিদেই আমাদের অসাধ্য সাধনের চেষ্টা। তাঁর ছড়াসংগ্রহ গ্রন্থটি উন্মোচিত হবে শ্রদ্ধেয় কবি সুব্রত রুদ্র র হাতে আগামী ১৪ মার্চ, বৃহস্পতিবার, বেলা ৫ টায়। এই অনুষ্ঠানে কবির বিশিষ্ট সহমর্মী প্রবীণ কবি কালীকৃষ্ণ গুহ জানাবেন তাঁদের কবিজীবন। শ্রদ্ধেয় অতিথি, সকলের প্রিয় শিল্পী জগন্নাথ বসু উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তা সংস্থা।

অমৃতলোকে চলে গেলেন কবি আল মাহমুদ

পাড়ি দিলেন অমৃতলোকে, কবি আল মাহমুদ। মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯)। যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত ছিলেন। ১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরেও অংশ নিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী হিসেবে পরিচিত দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৫৪ সাল অর্থাৎ ১৮ বছর বয়স থেকে তার কবিতা প্রকাশ পেতে থাকে। ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকা এবং কলকাতার নতুন সাহিত্য, চতুষ্কোণ, ময়ূখ ও কৃত্তিবাস ও বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা-কলকাতার পাঠকদের কাছে তার ...

নক্ষত্র পতন। চলে গেলেন মৃণাল সেন।

সত্যজিৎ রায়ের পর আরও একটি নক্ষত্র পতন বাংলা তথা ভারতের চলচ্চিত্র জগতের। সত্যজিতের মৃত্যুর ছাব্বিশ বছর পর চলে গেলেন মৃণাল সেন। তাঁর গুণমুগ্ধ পরিচালক শ্যাম বেনেগাল বিবিসিকে অবশ্য বলছেন, "মৃণালদা কিন্তু কখনওই দ্বিতীয় সত্যজিৎ ছিলেন না। তিনি ছিলেন তার মতো করেই অনন্য!" তাঁর মৃত্যুতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন টুইট করেছেন, 'এক অমায়িক, অনন্য ও সৃষ্টিশীল সিনেমাটিক মনের বিদায়!' মৃণাল সেনের 'ভুবন সোম' ছবিতেই যে তিনি জীবনের প্রথম ভয়েস ওভার করেছিলেন, অমিতাভ বচ্চন সে কথাও মনে করিয়ে দিয়েছেন।

চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আনছার উল হক : চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯.১০.১৯২৪ - ২৫.১২.২০১৮)। ছন্দ-শিল্প ও ছন্দ-নৈপুণ্যের অন্যতম জাদুকর হৃদরোগে আক্রান্ত হয়ে কাউকে না জানিয়ে উড়ো পাখির মতো হঠাৎ চলে গেলেন আজ বেলা ১২টা ২৫মিনিটে। আমাদের এই অভিভাবক মোমের নরম আলোর মত সবার মনে জ্বেলে দিয়ে গেছেন শুভবোধের প্রদীপ। নক্ষত্রজয়ী এই কবিকে অন্তরের শ্রদ্ধা জানাই।

সম্মানিত হলেন কথা সাহিত্যিক হুমায়ুন কবির ও কবি সুবোধ সরকার - সৌজন্যে 'উদার আকাশ' পত্রিকা

সংবাদদাতা, কলকাতা: ভারত ও বিশ্বে এই প্রথম উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ ঐতিহাসিক প্রয়াস নিয়ে প্রকাশ করলেন "ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যা ১৪২৫"  নামে একটি বিশেষ সংখ্যা।  "উদার আকাশ" পত্রিকার বিশেষ "ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যা ১৪২৫" প্রকাশ অনুষ্ঠান  শুক্রবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। বিশেষ সংখ্যাটি আনুষ্ঠানিক প্রকাশ করলেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ুন কবীর, কবি সুবোধ সরকার 'সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্ঠামন্ডলীর আহ্বায়ক' ও রাজ্য 'কবিতা আকাদেমি’র চেয়ারম্যান। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও 'পুবের কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, শিক্ষাবিদ আমজাদ হোসেন, প্রাক্তন আইপিএস অফিসার মোঃ নিজাম শামীম, পীরজাদা খোবায়েব আমিন, সমাজকর্মী আজাদ মহলদার, কঙ্কন কুমার গুঁড়ি, সমীর কুমার দাস, হরপ্রসাদ চট্টোপাধ্যায়, ডাঃ নাবিলা খান, সাবির আহমেদ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মফিকুল ইসলাম,  স্বনামধন্য সঙ্গীত শিল্পী পলাশ চৌধুরী, মধুশ্রী হাতিয়াল, শিক্ষাবিদ চৌধুরী ...

বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হল কোলকাতা প্রেস ক্লাবে।

গতকাল (২৪/১১/২০১৮) সন্ধ্যায় বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হল কোলকাতা প্রেস ক্লাবে। বিশ্বব্যাপী বাংলা ভাষার লেখক শিল্পীদের পারস্পরিক মৈত্রী, সম্প্রতি, শান্তি প্রতিষ্ঠা ও বাংলা সাহিত্য সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এর লক্ষ্য। ২০১৬ সালের ২৬ এপ্রিল বাংলাদেশের ঢাকায় আনুষ্ঠানিকভাবে এর কার্য্ক্রম শুরু হয়। এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' (১৮৯৮), ভারতীয় সংগীত সমাজ (১৮৯৮)-কে ঐতিহ্য হিসাবে বিবেচনা করে আসছে। পূর্ব ঐতিহ্যকে সম্পৃক্ত করে নবপর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ তাদের কার্যক্রম পরিচালনা করছে। এদিনের এই আলোচনা চক্রের মূল লক্ষ্য ছিল ২০১৯ সালে সর্ববঙ্গীয় লেখক শিল্পী সম্মেলনের ঘোষণা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষার লেখক শিল্পীর 'বিশ্বসভা' অনুষ্ঠিত করার পরিকল্পনা বাস্তবায়নের খসড়া প্রস্তুত ও কমিটি গঠন। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদ...